• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার খালিশা খুটামারা এলাকার একটি মুরগীর খামারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার খালিশা খুটামারা তহসীলদারপাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান(৫২) ও টেঙ্গনমারী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে লিটন আহমেদ (৩৭)। তারা সর্ম্পকে চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, লিটন ও আনিছুর ওই এলাকার স্কুল শিক্ষক কামরুজ্জামানের মুরগীর খামারে কর্মরত ছিল। খামারের মুরগীগুলো জীব জন্তু থেকে রক্ষায় জিআই তারের বেড়ার দিয়ে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। কাজ করার সময় বেখেয়ালে ওই বেড়ায় হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয় তারা। এসময় তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেসবাউল হক বলেন, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। বৈদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, মরদেহ দুটি হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ