• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের কার্যনির্বাহী সদস্য পদে উপনির্বাচনে রোবায়েতুর নির্বাচিত

সিসি নিউজ।। ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের কার্যনির্বাহী সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮ জুলাই) শহরের শেরে বাংলা সড়কের সংগঠনের নিজস্ব কার্যালয়ে বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়।
উপনির্বাচনে শহরের বিশিষ্ট সংগীত শিল্পী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত ৫৩ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা পেয়েছেন ৪১ ভোট।
ওই উপনির্বাচনে সংগঠনের ১০৪ জন সদস্য ভোটারের মধ্যে ৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে তিনটি ভোট বাতিল হয়েছে। উপ নির্বাচনে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, বিগত ১৯১১ সালে নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিল্প সাহিত্য সংসদ প্রতিষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এটি মিনি পালার্মেন্ট হিসেবে খ্যাত। এর সর্বমোট সদস্য সংখ্যা ১২০ জন। এদর মধ্যে পুরুষ সদস্য ১১০ জন এবং মহিলা সদস্য ১০জন। তবে কয়েকজন সদস্য মৃত্যুবরণ করায় বর্তমানে এর সদস্য সংখ্যা রয়েছে ১০৫ জন। মূলতঃ শহরের বিশিষ্ট রাজনীবিদ, এ্যাডভোকেট, চিকিৎসক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সংগীত শিল্পী,সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকেরা এর সদস্য। গত বছরের ৩০ ডিসেম্বর সংগঠনের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ছয়টি কার্যনির্বাহী সদস্য পদের মধ্যে এক নম্বর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল খালেক। কিন্তু চলতি বছরের গত ২৪ মে নীলফামারীতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যান তিনি। ফলে সংগঠনের ছয়টি কার্যনির্বাহী সদস্য পদের একটি শুন্য হয়ে পড়ে। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে ওই কার্যনির্বাহী সদস্য পদটির উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী গত শুক্রবার ওই কার্যনির্বাহী সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ