• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় পরকীয়ার জেরে ভবেশ চন্দ্র রায় (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার সন্ধ্যায় নিহতের বড়ভাই বলরাম চন্দ্র রায় নিজে বাদী হয়ে ৪ জনের নাম উল্রেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

এদিকে পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়। এর আগে গত রোববার রাত ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবেশ চন্দ্র রায় ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃনাল রায়ের প্রথম স্ত্রীর সাথে নিহত ভবেশ চন্দ্র রায়ের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে সম্প্রতি গ্রাম্যসালিশে জরিমানার ঘটনাও ঘটেছিল। ঘটনার দিন রোববার রাতে ভবেশ চন্দ্র রায় ওই ইউনিয়নের ডিয়াবাড়ি বাজারে তাঁর বাবার সঙ্গে মিষ্টির দোকান থেকে বাড়িতে ফিরছিল। রাত ১১টার দিকে ফেরার পথে ভবেশ চন্দ্র নিজ বাড়ির অদূরে মৃনাল চন্দ্র রায়ের বাড়ির সামনে আসে। এ সময় পেছন থেকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। পরে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হামিদুল হক বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় নিহতের বড়ভাই বলরাম চন্দ্র রায় নিজে বাদী হয়ে একই গ্রামের মৃনাল চন্দ্র রায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ