• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে প্রতারণার মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মুয়ীদ আলালকে (৩৫) গ্রেফতার করেছে ‍পুলিশ। আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কামারপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল মুয়ীদ আলাল কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে এবং তিনি ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

থানা সূত্রে জানা যায়, নীলফামারীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। যার সিআর মামলা নং ৩৬২/২৩, ধারা ৪২০ ও ৪০৬। ওই গ্রেফতারী পরোয়ানা আদালত থেকে সৈয়দপুর থানায় পাঠানো হয়। থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল করতে তৎপরতা শুরু করেন।

গতকাল মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কামারপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। এতে সৈয়দপুর থানার এসআই আহসান হাবীবের নেতৃত্বে এসআই আবু তারেক দীপু, এসআই সোহরাব হোসেন, এসআই আবু তালেব ও এসআই মাসুদ রানা সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সিসি নিউজকে প্যানেল চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃত আব্দুল মুয়ীদ আলালকে সোপর্দ্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ