• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জলঢাকায় স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা: থানায় মামলা

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় পরকীয়ার জেরে ভবেশ চন্দ্র রায় (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার রাতে নিহতের বড়ভাই বলরাম চন্দ্র রায় নিজে বাদী হয়ে ৪ জনের নামে হত্যা মামলা করেছে।

গত রোববার রাত ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবেশ চন্দ্র রায় ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে। তবে পুলিশ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃনাল রায়ের প্রথম স্ত্রীর সাথে নিহত ভবেশ চন্দ্র রায়ের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে সম্প্রতি গ্রাম্যসালিশে জরিমানার মাশুল গুনতে হয়েছে ভবেশকে।

ঘটনার দিন রোববার রাত ১১টার দিকে ভবেশ বাড়ির অদূরে ডিয়াবাড়ি বাজারে তাঁদের মিষ্টির দোকান থেকে বাড়িতে ফিরছিল। ফেরার পথে মৃনাল চন্দ্র রায়ের বাড়ির সামনে এলে পেছন থেকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় মাটিতে পড়ে যায়। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। পরে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বলেন, সোমবার রাতে এ ঘটনায় নিহতের বড়ভাই বলরাম চন্দ্র রায় নিজে বাদী হয়ে একই গ্রামের মৃনাল চন্দ্র রায়সহ ৪জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ