• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় পরকীয়ার জেরে হত্যাকান্ডের ঘটনায় মৃনাল গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় পরকীয়ার জেরে ভবেশ চন্দ্র (৩২) হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামী মৃনাল চন্দ্রকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১২ জুলাই) ভোরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে জলঢাকা থানা পুলিশ। এর আগে রবিবার (৯ জুলাই) মধ্যরাতে উপজেলার শিমুলবাড়ি রাজবাড়ি এলাকায় ভবেশ চন্দ্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

গ্রেফতার মৃনাল জলঢাকার শিমুলবাড়ী এলাকার দীনেশ চন্দ্রের ছেলে এবং নিহত ভবেশ চন্দ্র একই এলাকার প্রতিবেশী মানিক চন্দ্রের ছেলে।

পুলিশ জানায়, রোববার মধ্যরাতে বাজার থেকে মোটর সাইকেলে যোগে বাড়িতে ফিরছিল ভবেশ। নিজ বাড়ির কাছে পৌছানো মাত্রই পিছন থেকে দূর্বৃত্তরা ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপালে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। এসময় তাঁর আত্মচিৎকার শুনে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। গুরুতর অবস্থায় ভবেশকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।

পরে এ ঘটনায় মঙ্গলবার নিহত ভবেশের বড় ভাই বলরাম চন্দ্র রায় নিজে বাদী প্রতিবেশি মৃনাল রায়সহ ৪ জনের নাম উল্লেখ থানায় মামলা দায়ের করে। মামলার পরেই গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম সিসি  বলেন, প্রযুক্তি ব্যবহার করে পঞ্চগড়ের বাংলাবান্ধার সীমান্ত এলাকা থেকে মৃনাল রায়কে গ্রেফতার করা হয়। তিনি জানান, নিহত ভবেশের সাথে আসামীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল৷ এই পরকিয়ার প্রতিশোধ নিতে তাকে হত্যা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ