• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে পৃথক হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে পৃথক দুটি হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড আদেশ  দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট  সদর উপজেলার কড়ই কাদিপুর গ্রামের মৃত আঃ সালামের ছেলে আমিনুর ইসলাম, ঈদা মন্ডলের ছেলে আঃ কুদ্দুস, আঃ হান্নান, মানিকের ছেলে আনোয়ার, আছির উদ্দীনের ছেলে দুদু, মৃত আয়েজ উদ্দীনের ছেলে ঘুটু আলম, আক্কেলপুর উপজেলার লক্ষীভিটা গ্রামের খাঁজামুদ্দিনের ছেলে ইয়াছিন আলী।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার হিচমী ফকিরপাড়ার রজব আলীর ছেলে আব্দুল আলিম কড়ই কাদিপুর গ্রামের  একটি পুকুরে রাতে পাহারাদারের চাকরি করতেন। ২০০৯ সালের ৭ মার্চ রাতে আসামীরা চুরি করে পুকুরে মাছ ধরতে চাইলে আব্দুল আলীম নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয় এক পর্যায়ে আসামীরা এলোপাতাড়ি ভাবে পিটিয়ে তাকে হত্যা করে। পরের দিন  সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় পুকুরের পাশের একটি ধান ক্ষেতে আব্দুল আলীমের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয় এক কৃষক। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ  উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

অন্যদিকে পারিবারিক কলহের জেড়ে আক্কেলপুরের লক্ষীভিটা গ্রামে স্ত্রী জোলেখা বেগমকে হত্যার দায়ে স্বামী ইয়াসিন আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ