• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীর ৩৭ বিদ্যালয়ে ঝুলছে তালা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (ইঞঅ) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে রোববার (১৬ জুলাই) ৩৭ টি বিদ্যালয়ে একযোগে তালা ঝুলানো হয়েছে।
এতে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের এক দফার আন্দোলনের জন্য বিদ্যালয়ে তালা ঝোলানোর কারণে ক্লাস করতে না পেরে বাড়ি ফিরতে বাধ্য হয়েছে।
সরেজমিনে উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১১ টায় গিয়ে দেখা যায়, সকল শ্রেণিকক্ষে তালা ঝুলছে। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী নেই। শিক্ষার্থীরা সকাল ১০টায় বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের একদফার আন্দোলনের জন্য শ্রেণিকক্ষে তালা ঝোলানো কারণে ক্লাস করতে না পারায় বাধ্য হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদেরকে।
ফুলবাড়ীর ঐতিহ্যবাহী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির (ইঞঅ) ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও আন্দোলনের জন্য তাদের ক্লাস নেওয়া সম্ভব হয়নি। শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা বাড়ি ফিরে গেছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী শাখার আহবায়ক খন্দকার আবুল হাসান বলেন, সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে রোববার (১৬ জুলাই) সকাল থেকে তালা ঝুলিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে উপজেলা কমিটি। এতে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা বেঘাত ঘটলেও পরবর্তীতে শিক্ষকরা সেটি পুষিতে দেবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম বলেন, শিক্ষকদের আন্দোলনের বিষয়টি শিক্ষকদের মাধ্যমে জানতে পেরেছি। পুরোপুরি জানা নেই। তবে কয়েকজন প্রধান শিক্ষক জানিয়েছেন আন্দোলনে থাকলেও তারা গোপনে ক্লাস নিয়েছেন। তবে শিক্ষক সমিতি আন্দোলনের বিষয়ে কোনো কিছু জানায় নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ