• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, ১৭ দিনের বিদেশ সফরে মেয়র তাপস

সিসি নিউজ ডেস্ক।। ঢাকায় ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থা ঘোষণা করার মতো পর্যায়ে চলে গেছে। এমন পরিস্থিতিতে ১৭ দিনের বিদেশ সফরে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ১৭ দিন পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাজ্য, স্পেন, ডেনমার্ক ও সেনজেনভুক্ত অন্যান্য দেশ ভ্রমণ করবেন। এই ভ্রমণের বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং যাবতীয় ব্যয়ভার মেয়র ব্যক্তিগতভাবে বহন করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল থেকে ভ্রমণের ব্যয় বহন করা হবে না।

মেয়র তাপসের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মেয়র প্যানেলের সদস্য ও ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদ উল্লাহ মিনু। বিদেশ গেলেও মেয়র তাপস ডেঙ্গু সম্পর্কে খোঁজ রাখছেন জানিয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে উনি (মেয়র) গেছেন। মেয়র তো খুব একটা ছুটিতে যান না। তিনি খুবই দায়িত্বশীল ব্যক্তি। বিদেশ গেলেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। সেখান থেকেই ডেঙ্গু পরিস্থিতির খোঁজখবর রাখছেন, নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন। এরই মধ্যে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খুলে দিয়ে গেছেন। সেখানে আমিও বসি, প্রধান নির্বাহী কর্মকর্তাও বসেন। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আমরা সবাই চেষ্টা করছি।’

ডেঙ্গুর প্রকোপের মধ্যেই বিদেশ যাওয়া প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এইটা নিয়ে আমাকে প্রশ্ন কইরেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি বিদেশ গেছেন।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ