• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৪

সিসি নিউজ ডেস্ক।। ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হরিয়ে পুকুরে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ২০ জনের মতো যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝালকাঠী সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, দুর্ঘটনাকবলিত বাসটির নাম বাশার স্মৃতি পরিবহন। ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল বাসটি। পথে ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা জানিয়েছেন, চালক বাসটি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ