• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত বেড়ে ১৭

সিসি নিউজ ডেস্ক।। ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়ির ভেতরে কী পরিমাণ মানুষ আটকে আছেন সেটি এখনই বলা যাচ্ছে না। গাড়িটি উদ্ধার হলে তখন বিস্তারিত বলা যাবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম জানান, বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি বাস। পথিমধ্যে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ