• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে পৃথক মাদক মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। এদের মধ্যে আমিনুল ইসলাম পলাতক রয়েছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে আজাদুল ইসলাম, নন্দইল গ্রামের আনারুলের ছেলে আমিনুল ইসলাম, ধরঞ্জী মন্ডলপাড়ার আব্দুস সালামের ছেলে আব্দুর রহমান ও বগুড়ার মালগ্রামের আব্দুর রহমানের স্ত্রী রেবা।

মামলার বিবরণের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ২০১৭ সালের ৮ জুলাই রাতে পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামে আজাদুলের বাড়িতে ফেনসিডিল ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ২০১৯ সালের ৪ জুন পাঁচবিবি উপজেলার ভুইডোবা সীমান্তে ৫৮০ পিস বুপ্রেনফিন ইনজেকশনসহ রেবা নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করে বিজিবি। এ দুটি ঘটনায় থানায় মামলা দায়ের পর শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ