• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সম্মাননা পেলো ওয়ার্ল্ড ভিশনের ৮জন মাঠকর্মী

নীলফামারী প্রতিনিধি।। ভালো কাজের স্বীকৃতি হিসেবে নীলফামারী ওয়ার্ল্ড ভিশনের আটজন মাঠ কর্মীকে সম্মাননা দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার দুপুরে টিলএমআই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন বক্তব্য দেন।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার আগস্টিন মিস্ত্রী। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন সংস্থার শিল্পিবৃন্দ।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম জানান, কর্মীদের উৎসাহ প্রদান এবং তাদের কাজের মুল্যায়ন হিসেবে প্রতি বছর এটি করা হয়। ৫০জন মাঠকর্মী রয়েছেন তাদের মধ্য থেকে আমরা ৮জনকে সম্মাননা দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ