• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্টিত উদ্বোধনী বালক দলের খেলায় সংগলশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে খলিশাপচা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দলের খেলায় ট্রাইবেকারে তরনীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে সূর্বনখুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয়। উপজেলা নির্বাহী কর্মকতা জেসমিন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: গোলাম সবুর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী ও নুরুজ্জামান প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩২টি দল উপজেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করবে এবং আগামী ৩১ জুলাই ফাইনাল খেলা অনুষ্টিত বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ