• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা; ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পাকেরহাট ও ভুল্লারহাট বাজারের কীটনাশক দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  হাবিবা আক্তার ও উপসহকারী উদ্ভিদ  সংরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

জানা যায়, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের অপরাধে ভুল্লারহাট বাজারের মেসার্স আলহাজ্ব ট্রেডার্সকে ১০হাজার, পাকেরহাটে মেসার্স চ্যাটার্জী কীটনাশক স্টোরকে ৫ হাজার ও মেসার্স মহাদেব চন্দ্র ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, বাজার ব্যবস্থাপনা ভাল রাখতে এবং মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি না করতে এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ