• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ৪৬টি ইমামবাড়ায় বসছে তাজিয়া

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৪৬টি ইমামবাড়ায় পবিত্র আশুরা পালনে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। অবাঙালি অধ্যুষিত সৈয়দপুরে ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এদিকে, ইমামবাড়ায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ প্রশাসন।

ইমামবাড়া কমিটি সূত্র জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তম তাজিয়া মিছিল হয় সৈয়দপুর শহরে। গতবার করোনার কারনে ৪২টি ইমামবাড়ায় আশুরা পালিত হলেও এবারে তা বেড়ে ৪৬টিতে তাজিয়া বসানো হবে। সে লক্ষ্যে মহরমের শুরুতে প্রতিটি ইমামবাড়ায় ফাতেহা পাঠ ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। এদিকে ইমামবাড়ার জন্য চলছে তাজিয়া তৈরিরও কাজ। ইমাম হোসেনের প্রতীকী মাজারকে স্মরণ করে সৈয়দপুরেই তৈরি করা হয় এসব তাজিয়া।

শহরের রসুলপুর ইমামবাড়া কমিটির সভাপতি শাহ আলম রাসেল জানান, তাজিয়া মিছিলের পাশাপাশি আশুরা উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা, তলোয়ার ও আগুনের বিভিন্ন ধরনের খেলা হয়। সবার মুখে উচ্চারিত হয় “ইয়া হোসেন, ইয়া হোসেন”। প্রতিটি ইমামবাড়ায় তাজিয়া মিছিল, লাঠি খেলা, ইমাম হোসেনের ঘোড়ার প্রতিকৃতি হিসেবে মানত করে পাইক বাধা, ইমামবাড়ায় ফাতেহা পাঠ, নিশান চড়ানো হয়ে থাকে।

সৈয়দপুর শহরের অফিসার্স কলোনীর ইমামবাড়ার খলিফা মো. মকসুদ আলম বলেন, ১ মহরম কারবালার ঘটনার স্মরণে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালনের প্রস্ততি শুরু হয়েছে। এখন প্রতিদিন ইমামবাড়া পরিষ্কার করা, দোয়াপাঠ ও শরবত বিতরণ চলছে।

এদিকে মহরমের ৭ তারিখ গতকাল বুধবার মানতকারীরা পাইক সেজেছে। আগামীকাল শুক্রবার মহরমের ৯ তারিখে প্রতিটি ইমামবাড়ায় বসানো হবে তাজিয়া। দশম দিনে প্রতীকী কারবালায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এর আনুষ্ঠানিকতা।

একই শহরের হাতিখানায় অবস্থিত কেন্দ্রীয় প্রতীকী কারবালার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. সাহিদ হোসেন চিশতী বলেন, মহরমের ৭ তারিখে প্রতীকী কারবালা থেকে কিছু মাটি শহরের প্রতিটি ইমামবাড়ায় নিয়ে গেছেন সেখানকার খলিফারা। বিশেষ নিয়ম অনুযায়ী সে মাটি একটি পাত্রে করে তাজিয়ার নিচে সংরক্ষিত রাখা হয়। এরপর তাজিয়াকে কেন্দ্র করে চলে অন্যান্য রীতিনীতি পালন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ইমামবাড়া ও কারবালা কমিটির সঙ্গে মতবিনিময় করে আশুরা পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইমামবাড়ায় বিশেষ নজরদারি করা হচ্ছে। শহরে সাদা পোষাকে পুলিশের টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ