• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরলে বাজারের নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের বিরলের একটি স্থানীয় বাজারে দায়িত্ব পালনের সময় এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে লোকজন বাজারে গিয়ে একটি দোকানের সামনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এ ঘটনা ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাতে, বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের ভদ্রবাজারে। মাদক কারবারিরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

নিহত নৈশপ্রহরীর নাম জোনাকু চন্দ্র রায় (৬৫)। তিনি উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের মৃত বিশু রাম রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, এলাকাটি মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। রাতে দায়িত্ব পালনকালে মাদকের প্রতিবাদ জানাতেন এই নৈশপ্রহরী। এ কারণেই মাদক কারবারিরা তাঁকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ