• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারী ক্রিকেটার মারুফা এসএসসিতে পেলেন জিপিএ- ৪

সিসি নিউজ।। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৪ দশমিক ৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার। আজ শুক্রবার বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি, ঢাকা) মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মারুফা।

নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টার পাড়ায় অবস্থান করছে মারুফা। তিনি তিনি বলেন, ‘সবার দোয়ায় খেলা ও অনুশীলনের মধ্যেও আমি এ ফলাফল করেছি। সবাই দোয়া করবেন খেলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।’

মারুফার এমন ফলাফলে খুশি বাবা মোহাম্মদ আইমুল্লাহ। তিনি  বলেন, ‘মেয়ে আমার খেলাধুলা করেও যে রেজাল্ট করেছে এতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন আগামী দিনেও পড়াশোনায় মারুফা যেন ভালো করতে পারে।’

অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা পান মারুফা। সম্প্রতি শেষ হওয়া সিরিজেও তার বলের তাণ্ডব দেখেছে ভারতীয়রা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে এই পেসার বড় ভূমিকা রাখেন। তাই তো মারুফার প্রশংসা করেছেন ভারতীয় ব্যাটার স্মৃতি মান্দানার কণ্ঠেও।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ