• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাশ

সিসি নিউজ।। এবারের (২০২৩ সাল) এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় নীলফমারীর সৈয়দপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে দুইটি সরকারি ও একটি এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে. সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর আল-ফারুক একাডেমি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১৬ জন। এদের মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। পাশের হার হার শতভাগ। আর প্রতিষ্ঠানটি থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।

সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দুই বিভাগে পরীক্ষায় অংশ নেয় ১০৯ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৬৬ জন এবং মানবিকে ৪২ জন। উত্তীর্ণ হয়েছে সকলেই। দুই বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে ২১ জন এবং মানবিক বিভাগে তিন জন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

সৈয়দপুর আল-ফারুক একাডেমি থেকে তিন বিভাগে পরীক্ষায় অংশ নেয় ১৯১ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৯৭ জন , মানবিকে ৩৮ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৬ জন পরীক্ষার্থী ছিল। তিন বিভাগের সবাই পাশ করেছে। পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞানে ৩০ জন, মানবিকে দুইজন ও ব্যবসায় শিক্ষা বিভাগে তিন জন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ