• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাট ১৬ বছর পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদন্ডের আসামীকে গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে হত্যা মামলায় দীর্ঘ ১৬ বছর পলাতক থাকা  মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী জাফর জাফু ওরফে ইয়ারবকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার পুরানাপৌল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জাফর  জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মহিবর রহমানের ছেলে।
র‌্যাব-৫  জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোধণা করেন । ঘটনার দু’দিন পর নিহতের ছেলে আবদুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।
এ মামলায় গত ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন গ্রেফতারকৃত  জাফুকে মৃত্যদন্ডের  রায় দেন।
রায়ের ১৬ বছর আগে থেকে জাফু পলাতক ছিলেন। র‍্যাবের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ