সিসি নিউজ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ নির্দেশনায় নীলফামারীর সৈয়দপুরে সপ্তাহব্যাপি হাজার গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন (সুভা)’র সহযোগিতায় উপজেলা বাঙালিপুর ইউনিয়নের বাঙালিপুর উচ্চ বিদ্যালয় মাঠে চারা রোপণের মাধ্যমে ওই কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
এছাড়াও চারা রোপণ ওই কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বাঙ্গালিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, শিক্ষক আব্দুস সালাম মন্ডল ও সুভা সংস্থার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য নওশাদ আনসারী, আলমগীর হোসেন, মোকাররম হোসেন, সামিউল আলিম, মোস্তাফিজ মিলন, শফিকুল ইসলাম, ওয়াসিম, তানভির প্রমুখ।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় সৈয়দপুর উপজেলা প্রশাসন সপ্তাহব্যাপি বিভিন্ন স্থানে ফলজ ও বনজ চারা রোপণ করবে। চারা রোপনে সার্বিক সহযোগিতা করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সমন্বয়ে গঠিন সুভা যুব সেবা সংঘ।