• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় ইয়াবাসহ গ্রেফতার ১

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় ৬৫ পিস ইয়াবাসহ বিপ্লব হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) রাতে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিপ্লব হোসেন একই ইউনিয়নের দোহলপাড়া গ্রামের বাসিন্দা মফিজুল ইসলামের ছেলে ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার পুলিশ এসআই নিসার আলী তিতুমীরের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০টার দিকে দোহলপাড়া এলাকার ইএসডিও অফিসের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার পকেট থেকে ৬৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  আটক ব্যাক্তির নামে  মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ