• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষকদের ব্যক্তিগত সামাজিক মাধ্যমের তথ্য চায় অধিদপ্তর

সিসি নিউজ ডেস্ক।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শিক্ষা অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের অধীনস্থ বিভাগীয় উপপরিচালকদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে নির্ধারিত ছকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দাপ্তরিক বা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ব্যক্তিগত বা দাপ্তরিক আইডি, ম্যাসেঞ্জার গ্রুপ, হোয়াটস অ্যাপ গ্রুপ বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে সে সংক্রান্ত তথ্য ই-মেইলে ১৭ আগস্টের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির আহ্বায়ক মো. আব্দুল আলীম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে নানা ধরনের বিভ্রান্তিমূলক, কুরুচিপূর্ণ ও নেতিবাচক বিষয়ে পোস্ট, মন্তব্য, লাইক, শেয়ার করা হচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগজনক এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকার সঙ্গে সাংঘর্ষিক।

এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের দাপ্তরিক বা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ব্যক্তিগত ও দাপ্তরিক আইডি, ম্যাসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সংরক্ষণে রাখা প্রয়োজন। উৎস: বিডি জার্নাল

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ