• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে ডোবা থেকে ফটোগ্রাফারের মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে তাঞ্জিমিল আলম তমাল (২৫) নামে এক ফটোগ্রাফারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়ার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তমাল প্রামাণিক পাড়ার জাহাঙ্গীর আলম বাবুলের ছেলে। সে পেশায় একজন ফটোগ্রাফার। বিভিন্ন বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে ফটো তোলা ও ভিডিও তৈরির কাজ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, তাঞ্জিমুল আলম তমাল প্রতিদিনের মতো গতকাল রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর সকালে তাদের বাড়ি থেকে প্রায় ৭শত গজ দূরে ডোবায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এদিকে খবর পেয়ে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোআর আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ