• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইবিতে ছাত্রী নির্যাতন: স্থায়ী বহিষ্কারে সন্তুষ্ট ফুলপরী

সিসি নিউজ ডেস্ক।। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার দীর্ঘ ছয় মাস পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণ রুমে নবীন শিক্ষার্থী ফুলপরী খাতুনকে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের নেত্রী (বহিষ্কৃত) সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন ঊর্মির বিরুদ্ধে।

পরে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা প্রমাণ হলে অভিযুক্ত পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এদিকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ফুলপরী খাতুন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেরিতে হলেও কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার এটিই আমার প্রথম থেকে চাওয়া ছিল। আমি সন্তুষ্ট। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।’

তিনি আরও বলেন, ‘আশা করি, বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও এই শাস্তির কথা মনে রেখে আর কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে না।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ