• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোড়াঘাটে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করলো মৎস দপ্তর

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ৭২০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর।
মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুওে উপজেলা পরিষদ চত্তরে, উপজেলা প্রশাসনের তত্বাবধানে, ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট উপজেলা মৎস্য দপ্তর।
উপজেলা মৎস্য কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রনজু জানান, পরিবেশ ও মাছের জীবন বৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। এ জালে ছোটো বড়ো থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারেনা। সেকারণে নদী খাল বিলে বসবাসরত মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্তির পথে। বর্তমান বাজারে নতুন আবিষ্কার এ জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলা প্রশাসনের তত্বাবধানে প্রতিদিন করতোয় নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে মৎস দপ্তর। এসব জাল নদীতে যেন আর ফেলান না হয় এ বিষয়ে জরিত সকলকে সতর্ক বার্তা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ