• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিচারপতিকে নিয়ে মন্তব্য: দিনাজপুরের পৌর মেয়রের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

সিসি নিউজ ডেস্ক।। বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরুপ মন্তব্য করার ঘটনায় নির্দেশ অনুযায়ী আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তবে আদালত তাকে অব্যাহতি দেননি। পরে আদালত অবমাননার রুল শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করা হয়। ওইদিনও দিনাজপুর পৌরসভার মেয়রকে হাজির থাকতে বলা হয়েছে।

দিনাজপুর পৌর মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

এর আগে খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরুপ মন্তব্যের জেরে দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীরকে তলব করা হয়। গত ১৭ আগস্ট আপিল বিভাগ তাকে তলব করেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ আগস্ট সকাল ৯টায় তাঁকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। সেই সঙ্গে এই সংক্রান্ত ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন আপিল বিভাগ।

বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। বক্তব্যে তিনি খালেদা জিয়ার মামলায় হাইকোর্টে রায়দানকারী বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরুপ মন্তব্য করেন। পরে বিষয়টি নিয়ে মেয়রের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন শফিক রায়হান শাওন, মাহফুজুর রহমান রোমানসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

ওইদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, মেয়র যে ভাষায় গালিগালাজ করেছেন তাতে কোর্টের ইমেজ ক্ষুণ্ন হয়েছে। রায় হয়েছে, তাতে আপিলের সুযোগ রয়েছে। তাই বলে রায় নিয়ে এভাবে বিরুপ মন্তব্য করা যায় না। শক্ত ব্যবস্থা না নেওয়া হলে কোর্টের প্রতি জনমনে আস্থার ঘাটতি দেখা দেবে। উৎস: দৈনিক আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ