• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ধানের ক্ষেতে কীটনাশক স্প্রে: ৬৫ হাঁসের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ফসলের জমিতে ছিটানো কীটনাশক খেয়ে দেশি প্রজাতির ৬৫টি হাঁস মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া পাইকারপাড়ায়। এ বিষয়ে কৃষক বাবু আলীর বিরুদ্ধে হাসের মালিক নূর ইসলাম ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী নূর ইসলাম জানায়, কাউকে কোনো কিছু না জানিয়ে ধানের জমিতে কীটনাশক স্প্রে করেন কৃষক বাবু আলী। প্রতিদিনের মতো খামারের হাঁস ছেড়ে দেন তিনি। হাঁসগুলো ওই জমিতে গিয়ে ধান খায়, এতে খামারের ৬৫টি হাঁস মারা যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে ওই হাঁসের খামার করেছি। ভেবেছিলাম হাঁস বড় হলে বিক্রি করে ঋণ পরিশোধ করব। এখন আমি কিভাবে ঋণের টাকা পরিশোধ করব। হাঁস হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
ওই গ্রামের কৃষকরা বলেন, গ্রামের প্রতিটি বাড়িতে হাঁস-মুরগি আছে। জমির মালিকের উচিত ছিল আগে ঘোষণা দেওয়া। এক্ষেত্রে তিনি অপরাধ করেছেন। তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
অভিযুক্ত কৃষক বাবু আলী বলেন, আমার জমিতে হাঁস নামবে এটি আমি জানা ছিল না। আর মানুষের হাঁস-মুরগি আমার জমির ধান নষ্ট করছে এটি তো আমি সহ্য করবো না। তিনি কোনো ক্ষতিপূরণ দেবেন না বলে জানান।
এ নিয়ে কথা হয় খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট সাথে। তিনি বলেন এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখবো। তারপর সালিশের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ