মানিক চন্দ্র জানান, বাড়ি সংলগ্ন সড়কের পাশে পতিত এক জমিতে বাধা গরু- ছাগল বাধা ছিল। দিপু আমার সাথে সেই গরু-ছাগল দেখতে যায়। ফেরার সময় দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় দ্রুত বেগে আসা একটি ইজিবাইক ব্রেক কষলে উল্টে দিপুর ওপর পড়ে। এতে তার নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে দিপুকে মৃত্যু ঘোষণা করে। সৈয়দপুর ১০০ শয্যা হাসতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
সৈয়দুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন আমি জেলায় এক মিটিং আছি। বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি সম্পর্কে খোজ নিচ্ছি। ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।