• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের  আত্মহত্যা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর সাথে অভিমান করে নাজমুল হোসেন  ডুবার (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর শহরের কয়াগোলাহাট দক্ষিণপাড়ায় ওই ঘটনা ঘটে।
নিহত নাজমুল একই এলাকার বাবলু মিয়ার ছেলে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা  যায়,  এক সন্তানের জনক নাজমুল হোসেনের সাথে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে কলোহ চলছিল। ওইদিন সকালে তিনি স্ত্রীর সাথে অভিমান করে প্রতিবেশী তছির উদ্দিনের গাছে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ সৈয়দপুর থানায় আনা হয়।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ