• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মহাত্মাগান্ধী পুরষ্কার পাওয়ায় খোকারাম রায়কে সংবর্ধনা

সিসি নিউজ।। সমাজ সেবা ও সাংগঠনিক ক্ষেত্রে অবদানের জন্য মহাত্মাগান্ধী আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করায় খোকারাম রায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি (খোকারাম) নীলফামারী জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা রবিবার সন্ধ্যায় ওই সংবর্ধনার আয়োজন করে। শহরের কালিবাড়ি মন্দির চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি পরিতোষ কুমার রায়। প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মমতাজুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌশলী (পিপি) অক্ষয় কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মসফিকুল ইসলাম, নীলফমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায়, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সুধীর রায় প্রমুখ।
অনুষ্ঠানে খোকা রাম রায়ের রাজনৈতিক ও সমাজ সেবায় অনন্য অবদানের ভুমিকা তুলে ধরে তার জীবনী তুলে ধরেন সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র রায়।
জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুধীর রায় বলেন, ‘সমাজ সেবা ও সাংগঠনিক দক্ষতার কারণে খোকারাম রায় গত জুন মাসে ওই পুরষ্কার অর্জন করেন। বাংলাদেশ সাউথ সোশ্যাল কালচারাল কাউন্সিল তাকে ওই পুরষ্কারের জন্য মনোনীত করেন।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ