• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মানবিক সাহায্য সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এক হাজার দুইশত চারাগাছ বিতরণ করা হয়েছে। সংস্থাটির সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের চার শ’ ছাত্রছাত্রীর মাঝে তিনটি করে ফলদ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় চত্বরে চারা গাছ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দিয়ে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক।
এ সময় মানবিক সাহায্য সংস্থার সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. রিয়াজুল ইসলাম, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মো. মোরসেদুল হক, এসডিও মো. শফিকুল ইসলাম, ইএইচও মো. শাহরিয়ার, এমআইএস মো. আতিকুল ইসলাম এবং সিডিও মো. শিমুল প্রধান। এছাড়াও চারাগাছ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের প্রবীণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
একই দিন সংস্থার পক্ষ থেকে বাঙ্গালীপুর ইউনিয়নরে লক্ষণপুর ও শিবেরহাট এলাকায়ও সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্রছাত্রীদের মাঝে তিনটি করে ফলদ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ