• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মো. ইমরান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে রেলস্টেশনের ৩০০ গজ উত্তরে ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান শহরের গোলাহাট এলাকার মো. জাবেদের ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমরানের বাবা জাবেদ জানান, তার ছেলে ইমরান মানসিক ভারসাম্যহীন ছিল। উল্লেখিত সময়ে তিনি বাড়ি থেকে বের হয়। পরে স্থানীয়দের কাছে শুনে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সৈয়দপুর থানার ইসলামবাগ এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ