• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সিসি নিউজ।। সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস – ২০২৩ পালিত হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর ( শুক্রবার) দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বেলা ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা, প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, প্রধান শিক্ষক মেহেতাব উল শহীদ কামাল, শাহিনা বেগম আমিনুর রহমান বিপু ও শিবলী রহমান প্রমূখ।

এর আগে দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণকরে। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ