• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবক নিহত

সিসি নিউজ ডেস্ক।। ঢাকা ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেললাইনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের দুজনের বয়স আনুমানিক ২০ বছর। আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড থেকে ১০০ গজ দূরে রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর স্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সুত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। আজ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

এসআই আরও জানান, ভোরে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস থেকে পড়ে যায় দুই যুবক। এতে ঘটনাস্থলেই মারা যায় তাঁরা। দুই যুবক ট্রেনের ছাদ থেকে নাকি দরজা থেকে পড়ে যায় তা জানা যায়নি।

এসআই পরিচয় শনাক্তে দুই যুবকের আঙুলের ছাপ নিয়েছে সিআইডি ক্রাইমসিন ইউনিট। তবে তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি। তাদের পরনে ছিল কালো হাফ হাতা গেঞ্জি ও কালো জিনস প্যান্ট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ