• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচার নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর-গোপাল গ্রামের মৃত বাবর মণ্ডলের ছেলে রব্বুল মণ্ডল, একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া ও ফজলুলের ছেলে মাহাবুল। তাঁদের মধ্যে রব্বুল মণ্ডল ও রিপন মিয়া পলাতক রয়েছেন।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২২ এপ্রিল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে ১ হাজার ৪৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে পাঁচবিবি থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওই মামলায় জামিন নিয়ে রব্বুল মণ্ডল ও রিপন মিয়া পলাতক রয়েছেন। এরপর মামলার আইনগত প্রক্রিয়া আদালতের আজ দুপুরে এ রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ