• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে কিশোরীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ১৬ বছরের কিশোরী রূপালীকে হত্যার দায়ে সাজাদুল ইসলাম (৩৮) নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর  বিচারক আব্বাস উদ্দীন মৃত্যুদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজাদুল ইসলাম জেলার আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের সাহাবুল ইসলামের ছেলে।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের ১৬ বছরে মেয়ে রূপালী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হন। পরের দিন সকালে বাড়ির অদূরে তুলশীগঙ্গা নদীর কাছ থেকে তাঁর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল ২০০৯ সালের ৫ মে বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় ২০১১ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ