• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শিয়ালের কামড়ে ১৫ জন আহত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভার ১০ নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়ায় এ ঘটনা ঘটে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), আলী হোসেন (৭০), হাবিবুর রহমান (১৫), খাদিমুল ইসলাম (৩০), হাসানুর আলী (৩৪), জুয়েল হোসেন (২৫), আজিজুল হক (৬৫) ও জাহিদ হোসেন (৩০)।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন সিসি নিউজকে বলেন, সকাল ৯টার দিকে একটি শিয়াল বাঁশঝাড় থেকে হঠাৎ বের হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। এভাবে শিয়ালটি পাটোয়ারীপাড়া স্যলগ্ন খড়খড়িয়া পাড়া, মনছুরের মোড় এলাকার অন্ততঃ ১৫ জনকে কামড়িয়ে রক্তাক্ত জখম করেছে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সিসি নিউজকে জানান, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানান তিনি।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া সিসি নিউজাে বলেন, দুপুর ১২টা পর্যন্ত শিয়ালে কামড়ানো আহত রোগীদের ৯জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এর মধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিব নামের এক কিশোরাে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মুখে ও পায়ে শিয়ালের কামড়ের ক্ষত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ