• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুব, সম্পাদক ফারুক

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শপিংমল প্লাজা ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে ৪৬৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে সভাপতি পদে শেখ কুতুব উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক সাগর নির্বাচিত হয়েছেন। ১৯ সদস্য বিশিষ্ট কমিটির ১৭টি পদের বিপরিতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মঞ্জুয়ারা বেগম ও শাহানাজ পারভীন।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন সিনিয়র সভাপতি আখতারুজ্জামান সরকার মুকুল, সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনু, সহ-সাধারণ সম্পাদক মুকুল হোসেন, কোষাধ্যক্ষ আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আরমান শেখ পাখি, প্রচার সম্পাদক আসফাক আহমেদ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কমল সরকার। এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম, মো. জাহিদুল, দিদানুর রহমান মিজান, মাহবুব আলম ও মো. মাহাতাব। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ারুল ইসলাম ও যুগ্ম আহবায়ক ওয়ারেস আলী। নির্বাচনে রিটার্ণিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ