• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে দোকান থেকে টিভি মেকারের লাশ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে নিজ দোকানের ভিতর থেকে শহিদুল ইসলাম (৪৫) নামের এক টিভি মেকারের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে সৈয়দপুর শহরের ১নং রেলগুমটি সংলগ্ন রেললাইনের পাশে অবস্থিত টেলিভিশন সার্ভিসের দোকান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
নিহত শহিদুল রংপুর বদরগঞ্জের আলমপুর এলাকার মৃত হাসমত আলীর ছেলে। তিনি স্ত্রী ও ছোট এক মেয়েসহ সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় এক বাসায় ভাড়ায় থাকতেন। একাদশ শ্রেণিতে পড়ুয়া তার বড় ছেলে নানার বাড়িতে থাকে।
শহিদুলের স্ত্রী বেবী নাজনীন জানান, তার স্বামী দোকানে যাওয়ার কথা বলে ওইদিন ভোরে বাসা থেকে বের হন। পরে বিকেলে সাড়ে ৫ টার দিকে আশে-পাশে দোকানদারদের কাছ থেকে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে নিহতের ভাড়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এতে গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ