• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিমলায় মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি  ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম শনিবার রাতে ২ জনের নাম উল্লেখ করে ডিমলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা বাবু ইসলাম(৩৫) ও সফিকার ইসলাম(৩৮)।
বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামের বাড়ির সামনে শনিবার(১৭ সেপ্টেম্বর) রাত ৯ টায় একটি অটোরিকশা সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় অটোচালকের সাথে যাত্রীদের বাকবিতণ্ডার একপর্যায়ে শোরগোলের শুরু হয়। শোরগোল শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে আসেন মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম।তিনি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় বাকবিতণ্ডাকে কেন্দ্র করে বাবু ও সফিকার মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামকে মারধর করেন ।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।এ ঘটনায় অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায় নি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  লাইছুর রহমান  বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ