• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে শিক্ষা কর্মকর্তার মতবিনিময়

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলার নবাগত শিক্ষাকর্মকর্তা (মাধ্যমিক) সাইফুল ইসলাম প্রামানিক। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কয়ানিজপাড়ায় অবস্থিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। মতবিনিময়সভায় নতুন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন হাজারিহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সোনাখুলি কামিল মাদরাসার অধ্যক্ষ আহমেদ আলী, খালিশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা প্রমূখ।

পরে  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ১৫ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে সরাকারি প্রনোদনার ৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা তুলে দেন শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক। এর আগে অনুষ্ঠানের শুরুতেই শিক্ষা কর্মকর্তাকে প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহাবাত আলী সাব্বু।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ