• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে ৩ দিনের উন্নয়ন মেলা শুরু

সিসি নিউজ।। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনের উন্নয়ন মেলা। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” শ্লোগানে সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। উদ্বোধনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করেন অতিথিরা। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদরে সভাপতিত্বে বক্তৃতা দেন বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইফুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা কৃষি র্কমর্কতা আতকি আহমদে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজলো সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব জর্জ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টুপামারী ইউনিয়ন পরিষদের সচিব রিফাত আরা। সদর উপজেলা পরষিদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, তিন দিনের এ মেলায় সরকারের উন্নয়ন ও গৃহতি কর্মকান্ড তুলে ধরা হয়েছে ২৩টি স্টলের মাধ্যমে। এতে করে স্থানীয় সরকারের সেবা গ্রহিতা এবং দাতার মধ্যে নতুন একটি সংযোগ স্থাপিত হবে। মেলা সমাপ্ত হবে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ