• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে খামারিদের মাঝে ১০০ মোরগ-মুরগী বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব খাদ্য সংস্থা এফএও-এর উদ্যোগে ২০ জন খামারিদের মাঝে ১০০টি দেশী মোরগ-মুরগী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ওই মুরগী বিতরণ করা হয়।

সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. শ্যামল কুমার রায় উপস্থিত থেকে খামারিদের হাতে মোরগ-মুরগীগুলো তুলে দেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ওই দিন ২০ জন খামারীর প্রত্যেককে পাঁচটি করে দেশী প্রজাতির মোরগ মুরগী প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোরগ একটি ও মুরগী চারটি। এর আগে ওই সংস্থাটির পক্ষ থেকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় খামারিদের মোরগ-মুরগী প্রতিপালনের ওপর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ