• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় ৭ ব্যবসায়ীর ৯০ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় হিমাগার ও বাজারে পৃথক অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম উপজেলার বড়ঘাট এলাকায় মুক্তা হিমাগারে অভিযানে যান। এসময় আলুর স্লিপ সহ চার মধ্যস্বত্বভোগীকে ২০ হাজার করে মোট আশি হাজার টাকা জরিমানা করেন। হিমাগারে আলু সংরক্ষণকারীদের কাছ থেকে মধ্যস্বত্বভোগীরা স্লিপ সংগ্রহ বাজার নিয়ন্ত্রণের অভিযোগে ওই অভিযান পরিচালিত হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ দেশিবাই গ্রামের হাবিবুর রহমান (৫০), বগুলাগাড়ি গ্রামের জিয়া রহমান (৫২), চ্যাংমারি মাঝাপাড়া গ্রামের শফিকুল ইসলাম স্বপন (৪৫) এবং গোলমুন্ডা দোলাপাড়া গ্রামের শহিদুল ইসলাম (১৯)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, মধ্যস্বত্বভোগীরা স্লিপের মাধ্যমে হিমাগারে সংরক্ষিত আলু ক্রয় করে বাজারে বাড়তি দামে বিক্রি করেন।

অপরদিকে একই সময়ে জলঢাকা বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করায় তিন পাইকারী ব্যবসায়ীকে ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে সৃষ্টি একতা ভান্ডারকে পাঁচ হাজার,স মেসার্স মায়ের দোয়া ভান্ডারকে দুই হাজার এবং পিঁয়াজ ব্যবসায়ী শাওনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, আলু, ডিম ও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমরা নিয়মিত বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনা করে আসছি। এরই অংশে জলঢাকা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে পণ্য বিক্রয় করায় উক্ত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ