• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডোমারের গোমনাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওই কমিটির সভাপতি রেজাউল আলম ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ডোমার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার ও সদস্য সচিব মোঃ রইসুল আলমের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক সভায় ওই গোমনাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল আলম ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড জড়িত থাকার অভিযোগ অনেকে উপস্থাপন করে এবং অভিযোগে সত্যতা পাওয়া যায়। তাই গোমনাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত সকালের মতামতের ভিত্তিতে যোগ্য ও ত্যাগীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ