• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

মার্কিন প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

সিসি নিউজ ডেস্ক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্র অক্টোবরের ৭ তারিখে ছয় সদস্যের একটি পর্যালোচনা দল পাঠাচ্ছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলার এ তথ্য জানিয়েছেন।

দেশটির দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।

আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় এক সপ্তাহের এই সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের আগে এখনকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ