• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিন ইসলাম ফরিদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের মো. রেয়াজুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগ মতে, চলতি বছরের ৩০ মার্চ সকালে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী গরুকে খাওয়ানোর জন্য ক্ষেত থেকে ভুট্টার পাতা আনতে গেলে একা পেয়ে ছাত্রীটিকে ওই ভুট্টাক্ষেতে ধর্ষণ করে যুবক মোস্তাকিন ইসলাম ফরিদ। লোকলজ্জায় ঘটনাটি আড়াল করলেও ওই ছাত্রীটি অন্তঃস্বত্তা হলে পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়। এঘটনায় বৃহস্পতিবার ছাত্রীর চাচা বাদি হয়ে ডোমার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রাতে মোস্তাকিন ইসলাম ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিৎ করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, ‘বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ডিমলা উপজেলার মতির বাজার এলাকা থেকে ধর্ষক মোস্তাকিন ইসলাম ফরিদকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ