• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মানুষকে বিভ্রান্ত করাই স্বাধীনতার বিপক্ষ শক্তির মূল কাজ: রংপুরে মুক্তিযুদ্ধমন্ত্রী

সিসি নিউজ।। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘নির্বাচনের সময় মানুষকে বিভ্রান্ত করা ও মিথ্যাচার করাই স্বাধীনতার বিপক্ষ শক্তির মূল কাজ। আমার বিশ্বাস, তারা যত অপপ্রচারই করুক, স্বাধীনতার পক্ষ শক্তি তাতে বিভ্রান্ত হবে না।’

আজ শুক্রবার সকালে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক। সেখানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরের মধ্যে ২৯ বছর জিয়া, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। আর বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর ও তাঁর উত্তরাধিকার ১৯ বছর মিলে মোট সাড়ে ২২ বছর ক্ষমতায়। আমাদের সাড়ে ২২ বছরের সঙ্গে তাদের ২৯ বছর তুলনা করলে মানুষ বুঝবে যে তারা ক্ষমতায় থেকে এ দেশকে অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করেছে।’

এর আগে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে মুজিব গ্যালারি উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ