• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে। সোমবার সকালে নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত উদ্বোধনী বালক দলের খেলায় জলঢাকা উপজেলার রাজা হরিশচন্দ্র পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দলের খেলায় ট্রাইবেকারে কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে জলঢাকা উপজেলার নেকবক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়। অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও জহুরুল হক, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী, নুরুজ্জামান ও মোতাহার হোসেন প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১২টি দল জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে এবং আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্টিত বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ